সারাদেশ

সড়কে ঝরলো সংগীতের ২ তাজা প্রাণ

চট্টগ্রামের মীরসরাইয়ে মাইক্রোবাস ও লরির সংঘর্ষে দুই যন্ত্রশিল্পী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার ভোর ৫টার দিকে সোনা পাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পার্থ প্রতীম গুহ (৫০) ও হানিফ আহমেদ (৪১)। আহতরা হলেন-বিউটি, নন্দন চৌধুরী, পাপ্পু, লুৎফর। নিহতদের মধ্যে হানিফ অক্টোপ্যাড এবং পার্থ ড্রাম বাজাতেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button