আন্তর্জাতিক খবর
প্রধান খবর

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তিন তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে নির্দেশনা অমান্য করায় অন্তত তিনটি তেলবাহী ট্যাংকার নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। এতে জাহাজগুলোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর আল-জাজিরার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় আইআরজিসি।

বিবৃতিতে বলা হয়, ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর একটি হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলের কাছে এবং অন্য দুটি পূর্বাঞ্চলে অবস্থান করছিল। এসব জাহাজ নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্র এসব তেলবাহী ট্যাংকারকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। এ বক্তব্যের মাধ্যমে হরমুজ প্রণালিতে নিজেদের প্রভাব ও নিয়ন্ত্রণের বিষয়টি স্পষ্ট করতে চাইছে আইআরজিসি।

আইআরজিসির দাবি, বর্তমানে পুরো এলাকাটি বন্ধ রয়েছে এবং তাদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের অধীনে আছে।

বিবৃতিতে বলা হয়, অনুমতি ছাড়া বিকল্প নৌপথ ব্যবহার করা কিংবা সমুদ্রপথে দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করার জন্য হরমুজ প্রণালি কোনো পরীক্ষার জায়গা নয়।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button