সিংড়ায় ৩য় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষন, ধর্ষক আটক

নাটোরের সিংড়ায় বিয়াস গ্রামে ৩য় শ্রেণীর শিক্ষার্থী (৯) কে ধর্ষণের অভিযোগে আঃ ওহাব (৫০) নামে একজনকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। শুক্রবার দুপুরে তাঁর নিজ বাসা থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষনের কথা স্বীকার করেছে। আঃ ওহাব উপজেলার ইটালী ইউনিয়নের রাতাল গ্রামের আঃ রশিদের পুত্র। এবিষয়ে ধর্ষিত মেয়ের মা বাদী হয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা যায়, বিয়াস গ্রামে তাঁর বোনের খামার পাহারা দিত আঃ ওহাব। শুক্রবার সকাল ১০ টায় ওহাবের বোন শ্যামা বেগমের খামারের পাশে গেলে তাঁকে সুকৌশলে ডেকে নিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করে। ধর্ষণের পর বাড়িতে রক্তাক্ত অবস্থায় কান্নাকাটি করলে ঘটনা খুলে বলে। পরে স্থানীয় জনগন ঐ লোককে আটক করে পুলিশে খবর দেয়। সিংড়া থানা পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে।
সিংড়া থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বিষয়টি স্বীকার করে জানান আসামীকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁকে আদালতে প্রেরণ করা হবে।



