সারাদেশ

চট্টগ্রাম একটি বাড়িতে বিস্ফোরণে নিহত ১, আহত ২

চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বায়েজিদ থানাধীন বালুচরা এলাকার কাশেম কলোনির একটি ভবনে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, হতাহতের পরিচয় জানা যায়নি। তবে তারা একই পরিবারের বলে জানিয়েছেন।

তিনি বলেন, বিস্ফোরণে আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, সকালে বালুছড়া এলাকার একটি তিনতলা ভবনের নিচ তলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। এ সময় দগ্ধ হন দুজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রামের বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, তিনতলা ভবনের নিচ তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে কয়েকজন শ্রমিক থাকতেন। সেখানে গ্যাসের লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button