সারাদেশ

সিংড়ায় জোড়পূর্বক পুকুরের মাছ মারলো প্রতিপক্ষরা

নাটোরের সিংড়ায় ইটালি ইউনিয়নের বিক্রমপুর গ্রামে জোরপূর্বক পুকুরের মাছে মেরে নেয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী মৎস্য চাষী আবুল কালাম আজাদ। সে বিক্রমপুর গ্রামের মৃত ইসমাঈলের পুত্র।

অভিযোগে জানা যায়, শুক্রবারে বিক্রমপুর গ্রামের আবুল কালাম আজাদের ২ টি পুকুর থেকে নাসির খাঁ ও তাঁর সহযোগীরা জোরপূর্বক মাছ মেরে নেয়। এতে তাঁর ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থ মৎস্যচাষী আবুল কালাম আজাদ জানান, গত ২ নভেম্বর রাতে উল্লেখিত আসামীরা তাঁর ঘরের টিনের ছাউনি ও দরজা ভেঙ্গে মটর, টিবওয়েল, টিন, সোলার সহ বাড়ির মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তারা বারবার তাঁর ক্ষতি করে আসছে।

ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ জানান, বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি। এর বেশি কিছু বলতে তিনি অপারগ প্রকাশ করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button