সারাদেশ

দলীয় প্রতীক ছাড়াই ওবায়দুল কাদেরের উপজেলায় ইউপি নির্বাচন

আওয়ামী লীগের দলীয় প্রতীক ছাড়াই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সবকটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপজেলাটি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা।

৭ ফেব্রুয়ারি উপজেলার আটটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দলীয় প্রতীক ছাড়া ভোট হওয়াতে ভোটের মাঠে তৈরি হয়েছে ভিন্ন আমেজ

স্থানীয়রা বলছেন, দলীয় প্রতীক না থাকায় নির্বাচন জমে উঠেছে। অংশ নেওয়া প্রার্থীদের ব্যানার, পোস্টার, ফেস্টুনসহ প্রার্থীদের ছবিতে ছেয়ে গেছে প্রতিটি ওলিগলি। উঠান বৈঠক, পথসভা আর ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা।

এদিকে আওয়ামী লীগের প্রার্থীদের প্রতীক বিহীন নির্বাচন হলেও নির্বাচনের মাঠে নেই বিএনপি।

ভোটাররা বলছেন, যেহেতু দলীয় প্রতীকে ভোট নেই, তাই কেন্দ্রে ঝামেলা হবে না। তারপরেও সুষ্ঠু ভোট হলে তারা পছন্দের ও যোগ্য প্রার্থীকে দেখেশুনে ভোট দেবেন।

নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, কোম্পানীগঞ্জ উপজেলা আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৭৯ জন এবং সাধারণ ওয়ার্ডে ৩০৪ জন প্রার্থীসহ মোট ৪২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর মোট ভোটার এক লাখ ৮২ হাজার ৫২৮।

এই বিভাগের অন্য খবর

Back to top button