ক্রিকেট
প্রধান খবর

ডি-থ্রি ট্রফির ৬ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড একনজরে

ঘরোয়া ক্রিকেটে নতুন রোমাঞ্চ ফেরাতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ‘ডমেস্টিক থ্রি’ বা ‘ডি-থ্রি’ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ছয় ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় নিলাম।

প্রচলিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মতো অর্থের পরিবর্তে ক্রিকেটারদের দলে নিতে নিলামে লড়াই হয়েছে পয়েন্ট নিয়ে। নিলামে মোট ১৩২ জন ক্রিকেটার দল পেয়েছেন। সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম। তাঁকে দলে নিতে সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্ট খরচ করেছে সিটিজেনস ব্যাংক।

নিলামের আগেই প্রতিটি দল তাদের কোচিং প্যানেল ও একজন করে আইকন ক্রিকেটার নিশ্চিত করেছিল। নিলাম শেষে দলগুলো ২৩ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াড গঠন করেছে। এই দলগুলো আগামী তিন বছর টি-টোয়েন্টি, ওয়ানডে ও চারদিনের—তিন সংস্করণে প্রতিদ্বন্দ্বিতা করবে।

চলুন, একনজরে দেখে নেওয়া যাক ডি-থ্রি ট্রফির ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড।

১. ফরচুন

আইকন ক্রিকেটার: তাওহীদ হৃদয়

রিশাদ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তানভির ইসলাম, ইবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিক হাসান, কামরুল ইসলাম রাব্বি, আকবর আলী, মোহাম্মদ আব্দুল্লাহ, এনামুল হক আশিক, স্বাধীন ইসলাম, শামীম মিয়া, নুহায়েল সানদিদ, মোহাম্মদ হোসাইন, নিলয় রঞ্জন শীল, সৈকত আলী, হাফিজুর রহমান ও ইসলামুল আহসান আবির।

২. ওয়ালটন

আইকন ক্রিকেটার: মেহেদী হাসান মিরাজ

মুমিনুল হক, লিটন দাস, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, রনি তালুকদার, ইকবাল হোসেন ইমন, নাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, জিয়াউর রহমান, হাবিবুর রহমান সোহান, সামিউন বশির রাতুল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, এস এম মেহেরব হোসেন, ইমরানুজ্জামান, আসাদুজ্জামান পায়েলে, নাঈম আহমেদ, রবিউল হাসান অনিক, রবিউল ইসলাম রবি ও রাকিব হাওলাদার।

৩. ব্লু স্টার

আইকন ক্রিকেটার: নুরুল হাসান সোহান

শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, ইফতিখার হোসেন ইফতি, মাহফিজুল ইসলাম রবিন, আবু হাশিম, আবু হায়দার রনি, সাদিকুর রহমান, কালাম সিদ্দিকী অ্যালিন, সফর আলী, ইয়াসিন হোসেন, রহিম আহমেদ, আনামুল হক আনাম, আজিজুল হাকিম রনি, আব্দুর রহিম, আদিল বিন সিদ্দীক ও শাহাদাত রহমান সম্রাট।

৪. সেভেন রিংস সিমেন্ট

আইকন ক্রিকেটার: মুশফিকুর রহিম

তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, সাদমান ইসলাম, জাকির হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ ইরফান হোসেন, শেখ পারভেজ জীবন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহফুজুর রহমান রাব্বি, আনিসুল ইসলাম ইমন, আনামুল হক, দেবাশীষ সরকার, আসাদুল্লাহ হিল গালিব, রাফিউজ্জামান রাফি, রিজান হোসেন, রায়ান রাফসান রহমান, তাফসির আরাফাত তাসিব, ফারহান সাদিক ও আবদুল্লাহ আল মুমিন।

৫. একমি

আইকন ক্রিকেটার: মোসাদ্দেক হোসেন সৈকত

আব্দুল গাফফার সাকলাইন, নাঈম হাসান, আলিস আল ইসলাম, মোহাম্মদ রুবেল, অমিত হাসান, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, রাকিবুল হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাহমুদউল্লাহ রিয়াদ, খালিদ হাসান, জাওয়াদ আবরার, মারুফ মৃধা, ইয়াসিন মিয়া, মোহাম্মদ আশরাফুল হাসান, সাব্বির হোসেন, রুয়েল মিয়া, আহরার আমিন পিয়ান, আল আমিন রনি ও অনিক সরকার।

৬. সিটিজেনস ব্যাংক

আইকন ক্রিকেটার: নাইম শেখ

সাইফ হাসান, জাকের আলী, শরিফুল ইসলাম, হাসান মুরাদ, ইয়াসির আলী রাব্বি, সুমন খান, আজিজুল হাকিম তামিম, জিসান আলম, তাইবুর রহমান পারভেজ, আমিনুল ইসলাম বিপ্লব, শুভাগত হোম, শফিকুল ইসলাম, ইরফান শুক্কুর, তোফায়েল হাসান, আল ফাহাদ, মইন খান, আরিফ আহমেদ, লিওন ইসলাম, আশিকুজ্জামান, আবদুল্লাহ আল মুহী, ইকবাল হোসেন ইমন, অনিক দেব বর্মন ও হুমায়ন আহমেদ।

কবে শুরু ডি-থ্রি ট্রফি?

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি, বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ও চারদিনের আসরকে এক ছাতার নিচে এনে আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্ট।

আগামী ১৫ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ডি-থ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণ। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে চারদিনের ম্যাচ এবং মে মাসে ওয়ানডে সংস্করণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button