সারাদেশ

শিশুদের কান ধরে ওঠ-বস করানোর অভিযোগে ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে খেলতে চাওয়ায় শিশুদের ডেকে নিয়ে কান ধরে ওঠ-বস করানোর অভিযোগে কলাবাগান থানার তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

জানা গেছে, এ ঘটনায় কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন সাহা ও তিন কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।  

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, কান ধরে ওঠ-বস করানোর অভিযোগে চারজনকে কলাবাগান থানা থেকে প্রত্যাহার করে রাজাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এ ঘটনা তদন্তে ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এহসানুল ফেরদৌসকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button