সারাদেশ

আবার চলন্ত বাসে আগুন

ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরবগামী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ধুপ্তারার বান্টি এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাসটিতে আগুন লাগার পরেেই চালক, হেলপার ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চলন্ত বাসটিতে ইঞ্জিন থেকে আগুন লাগে বলে জানা গেছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button