সারাদেশ

আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরো ছয়জন।

শুক্রবার সকাল ৯টার দিকে জেলার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডীপুর পুঠিমারী বিলের চরে এ হামলার ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকুর রহমান সিদ্দিক (৫০) চাঁদগ্রামের ওমর আলীর ছেলে। সিদ্দিক ওই ইউনিয়নের তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

ঘটনায় আহতরা হলেন, একই এলাকার ইউনুস আলী (৪৫), আব্দুল খালেক (৩৫), বাদশা মণ্ডল (৩০), কুব্বাত আলী (৩৬), রানা মণ্ডল (৩০), সুমন আলী (৩০)। এর মধ্যে ইউনুস, বাদশা ও রানা গুলিবিদ্ধ।

স্থানীয়রা জানান, সাম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ভোটকেন্দ্র গোলোযোগ সৃষ্টি হয়। শুক্রবার সকালে পুটিমারির বিলের চরে ঘাস কাটতে যায় বাদশা নামের এনামুলের সমর্থক। এসময় তার তার ওপরে হামলা চালায় জাসদ নেতা নজরুল ইসলামের নেতৃত্বে রনি, মোনা মালিথা, ওহাব মালিথা, শান্ত মালিথাসহ বেশ কয়েকজন। তাৎক্ষনিক এ এনামুল মেম্বারের লোকজন ছুটে গেলে তাদের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি হয়। এঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়। এর মধ্যে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেয়ার পথে মারা যায় এনামুল মেম্বারের ভাই সিদ্দিকুর রহমান।

নিহতের ভাই এনামুল ইসলাম অভিযোগ করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে জাসদ নেতা নজরুলের সঙ্গে বিরোধেরে জেরে তারা পরিকল্পিতভাবেই আমার ভাই ও লোকজনদের ওপরে হামলা করে। সকলের সামনের নজরুলের ছেলে রনি গুলি করছিলো।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান জানান, সকালে আধিপত্ত্য বিস্তারকে নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ আহত হয়। এর মধ্যে গুলিবিদ্ধ সিদ্দিকুর রহমান নামের একজন মারা যান। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button