সারাদেশ

নদীতে ডুবে প্রাণ গেল বগুড়া সরকারি আ. হক কলেজ ছাত্রের

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রসায়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্র রায়হানুল আবিদ দিব্যের নদীতে ডুবে রত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর একটার দিকে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মহেশপুর গ্রামে মধুমতি নদীতে তার মৃত্যু হয়।

নিহত রায়হানুল আবিদ দিব্যের (২০) বাবা হান্নানুর রহমানত ওষুধ প্রস্তুতকারী সরকারি প্রতিষ্ঠান অ্যাসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) বগুড়া ইউনিটের কর্মকর্তা।

হান্নানুর রহমান জানান, তার ছেলে রায়হানুল আবিদ দিব্য ক’দিন আগে তাদের গ্রামের বাড়ি মাগুড়ার মোহাম্মদপুর মহেশপুরে বেড়াতে যায়। বৃহস্পতিবার দুপুরে সে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে নামলে সে আর জীবিত উঠতে পারেনি।

হান্নানুর রহমান জানান, তার ছেলে দিব্য ২০২১ সালে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর আজিজুল হক কলেজে ভর্তি হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button