সারাদেশ

অভিমান করে বাড়ি থেকে বের হয় আমিনুর, ৩ দিন পর লাশ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদীর কচুরিপানা থেকে আমিনুর রহমান (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে সিংগাইর থানার পুলিশ লাশটি উদ্ধার করে। 

এর আগে গত বুধবার সন্ধ্যার দিকে বাড়ির লোকজনের ওপর অভিমান করে বাড়ি থেকে বের হয় আমিনুর। পরে আর বাড়ি ফেরেননি। 

আমিনুরের বাড়ি উপজেলার তালেবপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে। সে ওই গ্রামের মৃত হাসেম আলীর ছেলে ও এক সন্তানের জনক। 

জানা যায়, গত বুধবার সন্ধ্যার দিকে বাড়ির লোকজনের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে গিয়ে আর বাড়ি ফেরেননি। শনিবার বেলা সাড়ে ১১টায় বাড়ির পাশে ধলেশ্বরী নদীর পাড়ে স্থানীয়রা লাশ দেখতে পান। বিষয়টি আমরা শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমিনুরের লাশ শনাক্ত করি। সে নেশাগ্রস্থ ও মানসিকভাবে বিপর্যস্ত ছিল বলেও জানান তিনি।

পরে সিংগাইর থানায় খবর দেওয়া হয়। সিংগাইর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে লাশ পাঠায়। 

এ ঘটনায় সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহা. রেজাউল হক ও সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সহকারী পুলিশ সুপার মোহা. রেজাউল হক জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button