সারাদেশ

ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ৩

গাজীপুরের কাপাসিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক নারীকে নিয়ে দেয়া হয় স্ট্যাটাস। আর এই স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোরসহ তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- দক্ষিণগাঁও এলাকার মৃত আলম হোসেনের ছেলে নাঈম (১৮), একই গ্রামের আলম মিয়ার ছেলে ফারুক (২৬) ও হিরণ মিয়ার ছেলে রবিন (১৫)।

রোববার সকালে উপজেলার নম্মানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একজন নারীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে রোববার সকালে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহতদের উদ্ধার করে নরসিংদীর মনোহরদী উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈম ও ফারুককে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button