আইন ও অপরাধসারাদেশ

প্রাথমিক শিক্ষককে হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড

ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের স্কুলশিক্ষক শাহজাহান হাওলাদার হত্যার দায়ে মামলার তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাসুদুর রহমান।

মঙ্গলবার বিকেলে দুই আসামির উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন। এ মামলার অপর এক আসামি পলাতক রয়েছেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, কাঁঠালিয়া উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে মো.আবদুল লতিফ হাওলাদার, মো. জয়নাল আবেদীন খানের ছেলে সরোয়ার হোসেন খান এবং একই গ্রামের জয়নাল জমাদ্দারের ছেলে মো. আবদুস সালাম জমাদ্দার। এদের মধ্যে সরোয়ার হোসেন খান মামলার শুরু থেকেই পলাতক।

উল্লেখ, চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের বাসিন্দা ও পীরখানজাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান হাওলাদারের সাথে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সাথে দ্বন্দ ছিলো দণ্ডপ্রাপ্তদের। ২০০৭ সালের ১৭ মার্চ স্থানীয় জোড়াপোল বাজার থেকে রাত ৯টা ৪৫ মিনিটের সময় বাড়ি আসার পথে কাঠালিয়া-কৈখালী সড়কে ওই শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তারা।

পরের দিন ১৮ মার্চ আবদুল লতিফ হাওলাদার, সরোয়ার হোসেন খান ও আ. সালাম জমাদ্দারকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই মো. মানিক হাওলাদার।

এই বিভাগের অন্য খবর

Back to top button