আইন ও অপরাধপ্রধান খবরসারাদেশ

টিপু ও প্রীতি হত্যার ঘটনায় যুবলীগ নেতা আটক

রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরফান উল্লাহ দামাল নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছে ডিবি।

আজ শুক্রবার (১ এপ্রিল) সকালে ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু হত্যার আগে দামালসহ কয়েকজন কমলাপুর রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে রূপালী সমাজ উন্নয়ন সংস্থায় একটা বৈঠক করেছিলেন।

তিনি আরও জানান, দামালের নামে মতিঝিল থানায় অস্ত্র আইনে মামলা হচ্ছে। তাকে নিযে টিপু হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। উদ্ধার হওয়া অস্ত্রটিও পরীক্ষা করা হবে। ডিবির একটি সূত্র জানায়, দামাল স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত। টিপু হত্যার আগে তার সঙ্গে বৈঠকে উপস্থিত থাকা অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button