সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কলেজ ছাত্র নিহত

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ফজলে রাব্বি (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

রোববার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে জেলার পীরগঞ্জ উপজলার বাগানবাড়ি হাট নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত রাব্বি পীরগঞ্জ উপজলার ৭ নং হাজীপুর ইউনিয়নর লুৎফর রহমানর ছেলে এবং সে পীরগঞ্জ সরকারি কলেজের ছাত্র।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গির আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার জানান, রাব্বি করোনার টিকা নিতে বাড়ি থেকে স্বাস্থ্যকেন্দ্রে যায়। টিকা নিয়ে মোটরসাইকেলে করে ফেরার পথে বাগানবাড়ি হাট এলাকায় পৌঁছালে বজ্রপাতে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় আশপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button