সারাদেশ

টিপ পরায় শিক্ষিকাকে হেনস্তা করা সেই ‘পুলিশ সদস্য’ চিহ্নিত

রাজধানীর ফার্মগেট এলাকায় কপালে টিপ পরা নিয়ে শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে চিহ্নিত করে হেফাজতে নেয়া হয়েছে।

সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, হেফাজতে নেয়া ওই কনস্টেবলের নাম নাজমুল তারেক। ঘটনার সঙ্গে জড়িত হিসেবে তাকে চিহ্নিত করেছি আমরা।

২ এপ্রিল রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্তের শিকার হন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ড. লতা সমাদ্দার।

তিনি অভিযোগ করেন, হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা একজন- ‘টিপ পরছোস কেন’ বলেই বাজে গালি দেয় তাকে।

এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।

এ খবর প্রকাশিত প্রকাশিত হবার পর প্রতিবাদ জানিয়ে অনেকেই নিজের টিপ পরা ছবি ফেসবুকসহ বিভ্ন্নি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। নারীদের সঙ্গে যুক্ত হয়েছেন পুরুষরাও। অনেক পুরুষ নিজের টিপ পরা ছবি শেয়ার করছেন।

এবার সেই তালিকায় যুক্ত হলেন ডা. দীপু মনি। সংসদে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংরক্ষিত আসনের এমপি সুবর্ণা মুস্তাফা বলেন ” কোন আইনে আছে মেয়েরা টিপ পরতে পারবে না”।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button