সারাদেশ
টিপ কাণ্ড: পুলিশ সদস্য বরখাস্ত

রাজধানীর ফার্মগেট এলাকায় টিপ পরা নিয়ে এক শিক্ষককে হেনস্তার অভিযোগে কনস্টেবল নাজমুল তারেককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অভিযুক্ত পুলিশের কনস্টেবল নাজমুল তারেক পুলিশের প্রটেকশন বিভাগে কর্মরত।
সকালে নাজমুল তারেককে পুলিশ হেফাজতে নেয়া কথা জানিয়েছিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
ডিএমপি’র সূত্র জানিয়েছে, ঘটনা তদন্তে ঢাকা মহানগর পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
টিপ পরায় পুলিশের হেনস্তার শিকার হওয়ার কথা জানিয়ে ঢাকার তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার শনিবার শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এসএ
