প্রধান খবরসারাদেশ
ঠাকুরগাঁওয়ে দুই মুখ বিশিষ্ট বাছুরের জন্ম

ঠাকুরগাঁও সদর উপজেলা রাজাগাঁও ইউনিয়নে দুই মুখ বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে। সোমবার (৪ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও সদর খড়িবাড়ি গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে একটি গাভীর বাচ্চা হয়েছে একটি মাথা, দুইটি মুখ।
গ্রামবাসী জানান আমাদের এলাকায় আমরা কখনো এমন ঘটনা দেখিনি।
গাভীর মালিক শহিদুল ইসলাম জানান, আমারা গাভীটিকে যত্ন সহকারে লালন পালন করি। আজকে যখন বিকালে বাচ্চা হয় তখন দেখা যায় হাত-পা সবই ঠিক আছে। তবে একটি মাথার মধ্যে দু’টি মুখ নিয়ে জন্ম হয়। এতে আমরা সবাই অবাক হয়ে যাই। একই এক আল্লাহর লীলা খেলা। জন্ম হওয়ার পর স্থানীয় পশু ডাক্তার বলেন বাছুরটি মারা যেতে পারে।
