বনানীতে চলন্ত মাইক্রোবাসে হঠাৎ আগুন

রাজধানীর বনানীর মূল সড়কে একটি চলন্ত মাইক্রোবাসে আগুন লেগেছে। এতে মহাখালী-উত্তরা রোডে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ বুধবার সকালে বনানীর আউট গোয়িং বিমানবন্দর সড়কে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বনানী এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সাদ্দাম হোসেন।
তিনি জানান, চালক ছাড়াও গাড়িতে মালিকের মেয়ে ছিলেন। আগুন লাগার সাথে সাথে তারা বেড়িয়ে আসেন। তবে গাড়িটি পুরোপুরি পুড়ে যায়।
স্থানীয়রা জানান, ঘটনার পর এলিভেটেড এক্সপ্রেসওয়ের পানির গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর ১৫ মিনিট পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।
মাইক্রোবাসটি যানজটে আটকা ছিল বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বনানী-কাকলী রেলস্টেশনের সামনে মাইক্রোবাসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। এ সময় বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে বলেন, হঠাৎ করে মাইক্রোবাসে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই আগুন লাগে। আগুনের পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়



