প্রধান খবরসারাদেশ

নিউ মার্কেট এলাকায় সংঘর্ষ: সাংবাদিকদের ওপর দোকানকর্মীদের হামলা

রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষের খবর সংগ্রহ করার সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের ওপর হামলা করেছে নিউমার্কেটসহ আশপাশের বিভিন্ন মার্কেটের দোকানের কর্মচারীরা।

তাদের অভিযোগ, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ নিয়ে সত্য তথ্য প্রকাশ করছেন না সাংবাদিকেরা। সংঘর্ষের খবর সংগ্রহ করতে আসা বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমের অন্তত সাতজন সাংবাদিক ও ক্যামেরাপারসনের হামলা করতে দেখা গেছে দোকানকর্মীদের।

আহতরা হলেন বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভির সাংবাদিক আসিফ সুমিত, তার ক্যামেরাপারসন ইমরান লিপু, এসএ টিভির রিপোর্টার তুহিন ও ক্যামেরা পারসন কবির হোসেন , মাইটিভির রিপোর্টার ড্যানি ড্রং, আরটিভির ক্যামেরাপার্সন সুমন দে, আজকের পত্রিকার আলামীন রাজু ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ফটোগ্রাফার প্রবীর।

সোমবার দিবাগত রাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ বাধে৷ রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সংঘর্ষ চলে। এরপর আজ সকালে ব্যবসায়ীদের সঙ্গে আবারো সংঘর্ষ হয়৷

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button