সারাদেশ

বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ধান সেদ্ধ করতে গিয়ে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন-বেলকা গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী আসমা আক্তার (৫৫) ও তাদের মেয়ে ইয়াসমিন আক্তার (৩৫)। ইয়াসমিন একই গ্রামের নূরুল আমিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে আসমা ও তার মেয়ে ইয়াসমিন বাড়ির উঠানে ধান সেদ্ধ করছিলেন। এসময় ঝড়-বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button