সারাদেশ

নওগাঁয় শিশুকে ধর্ষণের পর হত্যা

নওগাঁর মান্দায় ৮ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ এপ্রিল) গ্রামের পাশে বাঁশঝাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের পশ্চিম লক্ষণপুর গ্রামে এ বর্বরোচিত ঘটনা ঘটে।

জানা গেছে, গ্রামের আব্দুল বারীর বাড়িতে মিলাদের অনুষ্ঠান চলছিল। লোকজন আয়োজনে ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই বিকেল ৪টা থেকে শিশুটি নিখোঁজ হয়। তাকে মিলাদ বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। ইফতারের আগ মুহূর্তে বাড়ির অদূরে গোবিন্দ চন্দ্রের বাঁশঝাড়ে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানান, লাশ উদ্ধারের সময় মৃতদেহের পরনে কোনো কাপড় ছিল না। কাপড় দিয়ে মুখ আটকানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button