সারাদেশ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত এক, আহত ২০

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলায় ভাটভাউর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত ও উভয় বাসের কমপক্ষে ২০ যাত্রী আহত হয়।

রোববার দুপুর পৌনে দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দুপুরে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাস ও গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

দুর্ঘটনায় সেলফি পরিবহনের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায় এবং উভয় বাসের অন্তত ২০ যাত্রী আহত হন বলেও জানান তিনি।

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন।

আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button