সারাদেশ

ধান কাটার সময় বজ্রপাত, ২ কৃষকের মৃত্যু

নওগাঁর পোরশায় পৃথকস্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মে) সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, স্থানীয় পশ্চিম দুয়ারপাল ইসলামপুর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ (৩৫) ও রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আব্দুর নূহ (৫৫)।

জানা যায়, তারা দুজন ভারতীয় সীমান্ত এলাকায় পুনর্ভবা নদীর ধারে পাশাপাশি জমিতে ধান কাটছিলেন। এ সময বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে মাঠের অন্যান্য কৃষক ও শ্রমিকরা মৃতদেহ উদ্ধার করে।

পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হামিদ রেজা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সরকারী সহযোগিতা প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button