সারাদেশ

জয়পুরহাটে ছেলের হাতে খুন হলেন বাবা

জয়পুরহাটের পাঁচবিবিতে পারিবারিক কলহের জেরে ছেলের আঘাতে বাবার মৃত্যু হয়েছে।

নিহত আব্দুল কাদের (৭০) পাঁচবিবি উপজেলা বরণ গ্রামের বাসিন্দা।

রোববার সকালে পাঁচবিবি উপজেলা বরণ গ্রামে এ ঘটনা ঘটে।

ওসি পলাশ চন্দ্র দেব জানান, সকালে বাবার সঙ্গে তার ছেলের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। বাবা-ছেলের বাকবিতণ্ডার একপর্যায় ছেলের হাতে থাকা খাটের পায়া দিয়ে তার বাবার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি বলেন, বাবাকে হত্যার অভিযোগে ছেলে সুলতান মাহমুদকে আটক করা হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button