সারাদেশ

পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় নিহত ৩

গাজীপুরের নলছাটা এলাকায় ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যান চালকসহ তিনজন আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- ব্যবসায়ী মহসিন, চালক মৃদুল ও তার সহকারী জাকির হোসেন।

শনিবার সকালে কালীগঞ্জের নলছাটা অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে নারায়ণগঞ্জের ব্যবসায়ী মহসিন পুবাইল বাজার থেকে তালের শাঁস কিনে পিকআপ ভ্যান নারায়ণগঞ্জের বন্দর এলাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন।

পিকআপ ভ্যানটি কালীগঞ্জের নলছাটা অরক্ষিত রেল ক্রসিংয়ে পৌঁছালে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়েমুচড়ে বেশ কিছু দুরে গিয়ে পড়ে। এসময় দুর্ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক, হেলপার ও ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।

রেলওয়ে পুলিশের এসআই ইকবাল হোসেন জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button