সারাদেশ

নিজ বাড়ি থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

নরসিংদীর বেলাবোতে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- রহিমা বেগম (৩৫), তার ছেলে সন্তান রাকিব (১৩) ও মেয়ে রাকিবা (৬)। এদের মধ্যে দুই সন্তানকে শ্বাসরোধে ও রহিমাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

রোববার সকালে উপজেলার পাটুলি ইউনিয়নের শেখবাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত রহিমার স্বামী পেশায় রঙ মিস্ত্রি। কাজের সুবাদে ২১ মে গাজীপুরে যায়। সকালে বাড়ি এসে স্ত্রী ও দুই সন্তানের লাম দেখে তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।

পুলিশ জানান, ঠিক কি কারণে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে তা এখনো পরিষ্কার নয়। তবে আমরা তদন্ত শুরু করেছি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button