
অবিশ্বাস্য, অবিস্মরণীয়, ঐতিহাসিক-আবুধাবি টেস্টে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের চতুর্থ ইনিংসের ব্যাটিংকে এসব বিশেষণে বর্ণনা করলেও যেন কম বলা হয়। দলের ওপরের সারির ব্যাটার থেকে শুরু করে লেজের সারির ব্যাটার—প্রত্যেকেই অবিশ্বাস্য ধৈর্য নিয়ে উইকেটে পড়ে রইলেন। তার ফলও পেলেন হাতেনাতে। হারতে বসা ম্যাচে জয়ের সমান এক ড্র আদায় করে নিল আফগানিস্তান। চতুর্থ ইনিংসে ৮ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ দাঁড়িয়েছে ৩৪৬ রান।
চতুর্থ ইনিংসে ১৪২ ওভার ব্যাট করেছেন টেস্টে নবাগত দলটির ব্যাটাররা। ধৈর্যের চরম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আফগানিস্তান। এত দীর্ঘ সময় ব্যাট করেও দলটির ১০ উইকেট তুলে নিতে পারেননি বাংলাদেশের বোলাররা। এ ক্ষেত্রে ফিল্ডিংয়ের ব্যর্থতাও বড় ভূমিকা রেখেছে। একাধিক ক্যাচ ও রানআউটের সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে।
চতুর্থ ইনিংসে আফগানিস্তানের সর্বোচ্চ ওভার খেলার রেকর্ড এটি। সব মিলিয়ে এটি তাদের পঞ্চম সর্বোচ্চ দলীয় সংগ্রহ এবং তৃতীয় সর্বোচ্চ ওভার খেলার ইনিংস। বাংলাদেশের বিপক্ষেও চতুর্থ ইনিংসে এত বেশি ওভার ব্যাট করার নজির নেই কোনো দলের।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ (১ম ইনিংস): ৩৪৬
তানজিদ হাসান ৮৩, শাদমান ইসলাম ৬৭, লিটন দাস ৫৩।
মোহাম্মদ সলিম ৪/৮২, ইয়ামিন আহমদজাই ৩/৭৯।
আফগানিস্তান (১ম ইনিংস): ২৪০
রহমত শাহ ১০৫, আবদুল মালিক ৬২।
হাসান মাহমুদ ৫/৫৫, এবাদত হোসেন ৪/৫৬।
বাংলাদেশ (২য় ইনিংস): ৩৭২/৭ ডিক্লেয়ার
লিটন দাস ১০২, নাজমুল হোসেন শান্ত ৮২, মুশফিকুর রহিম ৮১, মেহেদী হাসান মিরাজ ৫২*।
আফগানিস্তান (২য় ইনিংস): ৩৪৬/৮
সেদিকউল্লাহ আতাল ১১১, রহমত শাহ ৫১, কাইস আহমেদ ৪৯*।
এবাদত হোসেন ৩ উইকেট, মেহেদী হাসান মিরাজ ৩ উইকেট।
লক্ষ্য: ৪৭৯ রান। আফগানিস্তান ১৪২ ওভারে ৩৪৬/৮
তথ্যসূত্র: চ্যানেল ২৪



