
উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের নবগঠিত কমিটির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও বৃক্ষরোপণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা, জাতীয় সংসদের হুইপ ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি।

এ সময় উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক এছাহক আলীসহ সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম শাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান নয়ন, সহসভাপতি শরিফুল ইসলাম শাওন, বায়েজিদ রহমান সাহিন, মোয়াজ্জেম হোসেন মিজান, বজলুর রহমান বাবলু ও মির্জা মোস্তফা জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন সরকার জনি, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান সোহাগ, দপ্তর সম্পাদক আতাউর রহমান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক চিকিৎসক আলিম আল রাজি লিটন, ক্রীড়া সম্পাদক হাসানুজ্জামান হাসান এবং প্রচার সম্পাদক ডিএম জাকির হোসেনসহ অন্য নেতারা ছিলেন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে উত্তরাঞ্চলের প্রায় ৫০০ প্রতিনিধি অংশ নেন।
অনুষ্ঠান শেষে জিয়া উদ্যান এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি নিমগাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান আয়োজকেরা।



