সারাদেশ

আইজিপির বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে রমনায় পুলিশের অতিরিক্ত আইজিপির বাসা থেকে উদ্ধার করা হয়েছে এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ। মৌসুমী নামের ওই মেয়েটির বয়স ১৪ বছর। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার (২ জুন) সকালে রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, বুধবার (১ জুন) বিকেলে বাসার বারান্দায় ঝুলন্ত অবস্থায় ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, রাজধানীর রমনার স্টাফ কোয়ার্টারে এআইজিপি আবু হাসান মোহাম্মদ তারিকের বাসা থেকে বুধবার (১ জুন) বিকেলে খবর পায় পুলিশ। পরে বাসার বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পায় মরদেহটি। তবে কী কারণে মৃত্যু  হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। মৌসুমীর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়।

এই বিভাগের অন্য খবর

Back to top button