সারাদেশ
বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের ৩ নারীর মৃত্যু

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে শহরের দেওভোগ আখড়া এলাকায়।
নিহতরা হলেন, ওই এলাকার রঞ্জিত ঘোষের স্ত্রী বিমলা রানী ঘোষ (৫২), নিখিল ঘোষের স্ত্রী বাসন্তী রানী ঘোষ (৪২) ও রূপক ঘোষের স্ত্রী মনি রানী ঘোষ (৩৮)। তারা সম্পর্কে জা হন।
জানা যায়, বৃষ্টিতে ঘরের মেঝে পরিষ্কার করার জন্য বিমলা রানী ঘরের গেট ধরেন। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘরের অন্য দুই ঝা অসুস্থ ভেবে তাকে ধরতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।
এসময় পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানান, অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



