সারাদেশ

ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

গাজীপুরের রাজেন্দ্রপুরে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহের সরাসরি রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল দশটার দিকে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ভাওয়াল এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশন ছাড়ার পর পরই এর একটি বগি লাইনচ্যুত হয়। এরপরে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে দুইদিকে জামালপুর কমিউটার ও মহুয়া এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার প্রক্রিয়ার জন্য তৎপরতা শুরু হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button