সারাদেশ

সিলেটে আশ্রয়কেন্দ্রে জন্ম নেয়া শিশুর নাম রাখা হলো ‘বন্যা’

সিলেটে আশ্রয়কেন্দ্রে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হয়েছে ‘বন্যা’।  

গত ১৬ জুন সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে জন্মগ্রহণ করে সে। বাবা কামাল উদ্দিন ও মা লুৎফা বেগম গৌরিনগর গ্রামেরই বাসিন্দা।

ভয়াবহ বন্যায় লুৎফা বেগমদের ঘরে কোমর পানি ঢুকে যাওয়ায় তাদের আশ্রয় নিতে হয় আশ্রয়কেন্দ্রে। আর এই আশ্রয়কেন্দ্রেই জন্ম হয় বন্যার। ভাগান্তি ও দুর্ভোগের মধ্যেও বন্যার জন্মগ্রহণে আনন্দ বিরাজ করে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের মধ্যে।

শিশুটির বাবা কামাল উদ্দিন ও মা লুৎফা বেগম বলেন, আল্লাহর রহমতে আমরা এক কন্যা সন্তানের মালিক হয়েছি। কিন্তু এই পরিস্থিতিতে খাদ্য সঙ্কটসহ বিভিন্ন সমস্যায় আছি। ঠিক মতো খাবার না পাওয়ায় শিশু পর্যাপ্ত দুধ পাচ্ছে না। এই মুহূর্তে যদি একটু সাহায্য পেতাম তবে একটু ভালোভাবে বেঁচে থাকতে পারতাম।

এই বিভাগের অন্য খবর

Back to top button