প্রধান খবরসারাদেশ

নওগাঁয় ট্রাকচাপায় শিক্ষকসহ নিহত ৫

নওগাঁ-রাজশাহী মহাসড়কের মুরগির খাদ্যবাহী ট্রাকের চাপায় অটো সিএনজির ৫ যাত্রী নিহত এবং আহত হয়েছে আরো একজন। এদের মধ্যে চার জন শিক্ষক রয়েছেন।

নিহতরা হলেন- নিয়ামতপুর উপজেলার বাদ মেহেন্দা গ্রামের মৃত আতোয়ার আলী মাস্টারের ছেলে দেলোয়ার হোসেন (৪৭), বিজলী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মকবুল হোসেন (৫৮), রামপুরা গ্রামের গোলাম নবীর স্ত্রী জান্নাতুল নেছা (৩৫) ও সুন্দরগঞ্জ গ্রামের লেলিন হোসেন(২৭)। এছাড়াও এ ঘটনায় নিহত আরেকজন সিএনজি চালক সেলিম হোসেন(৪৫) একই উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

শুক্রবার সকাল ৯টার দিকে নওগাঁ সদর উপজেলার বাবলাতলি মোড় নামক জায়গায় ওই দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে চার জন শিক্ষক রয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলার নিয়ামতপুর উপজেলা থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে নওগাঁ টিচার্স ট্রেনিং সেন্টারে আসছিলেন কয়েকজন শিক্ষক। পথিমধ্যে নওগাঁ শহর থেকে ছেড়ে আসা একটি ট্রাক চাপা দিয়ে সড়কের পাশে উল্টে যায়। এসময় যাত্রীসহ সিএনজিটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়।

নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, খবর পেয়েই ঘটনাস্থল এসে উদ্ধার কাজ শুরু করি আমরা। একে একে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার কাজ চলমান রয়েছে।

তিনি আরো বলেন পাশের লিং সড়ক থেকে একটি মাটি বহনকারী বেপরোয়া ট্রাক্টর হঠাৎ করে মূল সড়কে চলে আসে। এসময় ট্রাকের চালক মাটিবাহী ওই ট্রাক্টরকে রক্ষা করতে গিয়ে মুরগীর খাদ্যবাহী সিএনজিকে চাপাদিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়ে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button