প্রধান খবরসারাদেশ

ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

অপরদিকে, রংপুর নগরীর পাকার মাথা এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাহমুদুল হাসান নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি গঙ্গাচড়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রোববার (১০ জুলাই) পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ব্যাপারে নিশ্চিত করেছেন।

এদিকে, নোয়াখালীর দুর্ঘটনায় নিহতরা হলেন হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের আদর্শ গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. সোহেল (২২), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (২৮) ও সিএনজি চালক বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের লেদু মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন হৃদয় (২১)। দুর্ঘটনায় আহত সিএনজি অটোরিকশার যাত্রী মো. ফোরকান উদ্দিন। তিনি বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা।

এই বিভাগের অন্য খবর

Back to top button