প্রধান খবরসারাদেশ

বাসের ধাক্কায় সিএনজি’র সব যাত্রীসহ নিহত ৬

চট্টগ্রামের পটিয়ায় পেছন থেকে বেপরোয়া বাসের ধাক্কায় একটি সিএনজিতে থাকা ৫ যাত্রীর সবাই মারা গেছেন। এ ঘটনায় আরও একজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে তিনি বাসের যাত্রী। আর আহত হয়েছেন সাত বাসযাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। সিএনজির নিহত যাত্রীর মধ্যে ১ জন নারী ও ৪ জন পুরুষ।

জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিল রিলাক্স পরিবহনের ওই বাস ও দুর্ঘটনার শিকার সিএনজিটি। পটিয়ার বাইয়ারদিঘী এলাকায় রাস্তা ফাঁকা থাকায় ও সোজা হওয়ায় অতিরিক্ত গতিতে চলছিল বাসটি। সেখানেই সিএনজিটিকে ধাক্কা দেয় বাসটি।

পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ফলে সিএনজি ও বাসটি খাদে পড়ে যায়। বাসের চালক পালিয়ে গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ এখনও ঘটনাস্থলেই আছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button