প্রধান খবরসারাদেশ

প্রেমিকার আত্মহত্যা’র ২ দিন পর প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের পূবাইলে প্রেমিকার ‘আত্মহত্যা’র দুই দিন পর প্রেমিক ফাহিম হোসেন শান্তর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ জুলাই) ভোর ৫টায় পূবাইল থানাধীন হারবাইদ এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

ফাহিম হোসেন শান্ত গাজীপুর জেলার পূবাইল থানাধীন হারবাইদ গ্রামের খলিলুর রহমানের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই এলাকার আমিনুল ইসলাম বুলবুলের মেয়ে তাসমিম তাহসিন আলিফের সঙ্গে খলিলুর রহমানের ছেলে শান্তর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত সোমবার (১৮ জুলাই) তাদের মাঝে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কলেজছাত্রী তাসমিম তাহসিন আলিফ গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেন।

পরে প্রেমিকা আলিফের আত্মহত্যার সংবাদটি প্রেমিক শান্ত ফোন দিয়ে তার পরিবারের সদস্যদের জানায়। পরে পরিবারের সদস্যরা অনেকক্ষণ ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখে আলিফের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

সেই সূত্র ধরেই বুধবার (২০ জুলাই) প্রেমিক শান্ত আত্মহত্যা করেছেন বলে ধারণা এলাকাবাসীর।

ভোরে নামাজ পড়ার সুযোগে শান্ত বাড়ির দক্ষিণ পাশে পেয়ারা গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা যায়।

পুলিশ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button