সারাদেশ
তিস্তা’র পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত, পানিবন্দি ৬ হাজার পরিবার

কয়েক দিনের বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে নীলফামারীর তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীতে হঠাৎ পানি বৃদ্ধিতে চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ৬ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
মঙ্গলবার (২ আগষ্ট) সকাল ৯টার দিকে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা একথা জানান।
আসফা উদ দৌলা জানান, সকাল ৯টার দিকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবহিত হয়েছিল।