সারাদেশ

প্রেমিকাকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা, প্রেমিকের ফাঁসিপ

রংপুরের মিঠাপুকুরে কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলায় নাহিদ হাসান নামের এক যুবককে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছে আদালত।

রোববার (৭ জুলাই) বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের-১ বিচারক তারিক হোসেন এ আদেশ দেন।

জানা গেছে, আসামি নাহিদের সাথে প্রেমের সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হয় কিশোরী। বিষয়টি জানাজানি হয়ে গেলে ২০২১ সালের ২২ এপ্রিল নাহিদ তার কিশোরী প্রেমিকাকে একটি ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে এবং শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। দুইদিন পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভুট্টাখেত থেকে কিশোরীর উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত কিশোরীর পিতা মতলুব হোসেন বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। গ্রেফতার হওয়ার পর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নাহিদ। ১৪ জনের সাক্ষ্য ও জেরা শেষে বিচারক তারিক হোসেন নাহিদ হাসানকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button