সারাদেশ

আবাসিক হোটেল থেকে নারী চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার

রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭) নামে এক নারী চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ আগস্ট) রাতে খবর পেয়ে পান্থপথে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের একটি আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল মগবাজার কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গাইনি বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির সঙ্গে ওই আবাসিক হোটেলটিতে উঠেছিলেন জান্নাতুল। এর পর সুযোগ বুঝে স্বামী পরিচয়ধারী কথিত ওই বয়ফ্রেন্ড জান্নাতুলকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান বলে ধারণা করা হচ্ছে।

নিহতের পরিবার জানায়, রেজাউল তাদের পূর্ব পরিচিত এবং জান্নাতুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।

পুলিশ জানান, রাতে খবর পেয়ে হোটেলটির চতুর্থ তলার ৩০৫ নম্বর কক্ষের বিছানার ওপর থেকে জান্নাতুলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button