সারাদেশ

মা’কে গুলি করে হত্যা করলো ছেলে

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র সামশুল আলম মাষ্টারের স্ত্রী জেসমিন আক্তারকে গুলি করে হত্যা করেছে ছেলে মাইনুল হাসান।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের পটিয়া পৌরসভার সবজার পাড়ায় নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জায়গা জমি ও ব্যাংকের জমানো টাকা নিয়ে বিরোধের জেরে গুলি করে ছেলে মাকে হত্যা করে পালিয়ে যায়। বাড়ির একটি কক্ষ থেকে একটি পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ছেলে মাইনুল হাসান পলাতক রয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button