সারাদেশ

মাটি খুঁড়তে গিয়ে মাটিচাপায় ৪ নারী’র মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে পাহাড়ের সুরঙ্গ থেকে মাটি খুঁড়তে গিয়ে মাটিচাপায় চার নারী চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- লাখাইছড়া চা-বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক অরুন মাহালীর স্ত্রী রাধা মনি মাহালী, শ্রমিক স্বপন ভূমিজের স্ত্রী হীরা রানী ভূমিজ, মিথুন ভূমিজের স্ত্রী রীনা ভূমিজ, রিপন ভূমিজের স্ত্রী পূর্ণিমা ভূমিজ। 

আহত হয়েছেন আরও তিনজন। তারা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

জানা গেছে, মাটির ঘর সংস্কারের জন্য মাটি সংগ্ৰহ করতে গিয়েছিলেন তারা। টিলা অনেক উঁচু হ‌ওয়ায় ও নরম থাকায় ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই চার নারীর মৃত্যু হয়। নিহতদের উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। 

পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button