প্রধান খবরসারাদেশ
কুয়াকাটা সমুদ্র সৈকতে নেমে বগুড়ার সবুজ নিখোঁজ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে সবুজ (২৭) নামের পর্যটক নিখোঁজ হয়েছে।
নিখোঁজ সবুজের বগুড়া জেলার শাহজাহানপুর এলাকার বাসিন্দা। সে আইটেল মোবাইল কোম্পানিতে কর্মরত ছিলো। বর্তমানে তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
সোমবার দুপুর দুইটার দিকে সৈকতের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আইটেল কোম্পানিতে কর্মরত ৫৫ জনের একটি গ্রুপ বগুড়া থেকে সকালে কুয়াকাটায় ঘুরতে যান। হোটেল সী-ভিউতে ওঠার পর দুপুর দুইটার দিকে তাদের মধ্যে তিন সহকর্মী সবুজ, আসিফ ও অলীদ সৈকতে গোসলে নামেন।
এসময় ঢেউয়ের তোড়ে তারা তিন জনই সাগরের মধ্যে চলে যায়। পরে স্থানীয় ওয়াটার বাইক চালকরা দুই জনকে উদ্ধার করতে সক্ষম হলেও সাঁতার না জানায় নিখোঁজ হয় সুবজ।
পুলিশ জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ অভিযান চালাচ্ছে।
এসএ



