প্রধান খবরসারাদেশ

হাসিমুখে কাজে যোগ দিলেন চা শ্রমিকেরা

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের দীর্ঘ ১৯ দিনের ধর্মঘটে চা বাগানের অচলাবস্থার অবসান ঘটেছে আজ রবিবার। সকাল থেকে চা শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।

এর আগে গতকাল শনিবার বিকেলে প্রধানমন্ত্রী দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেওয়ার পর কাজে ফেরার ঘোষণা দেন সাধারণ চা শ্রমিকেরা।

আজ সকাল সাড়ে ৯টায় মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ও শ্রীগোবিন্দপুর চা শ্রমিকেরা হাসিমুখে বাগানে কাজে যোগ দিয়েছেন।

এক চা শ্রমিক বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা মজুরি বৃদ্ধির আন্দোলন করেছি। শুরু থেকেই প্রধানমন্ত্রীর ঘোষণার জন্য অপেক্ষায় থাকার পর গতকাল শনিবার আমাদের নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। তাই আজ থেকে কাজে যোগ দিলাম। ’

এই বিভাগের অন্য খবর

Back to top button