সারাদেশ

সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশ নিহত

রাজধানীর উত্তরায় রোববার ভোরে লরিচাপায় কাজী মাসুদ (৩৮) নামে একজন ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।।

কাজী মাসুদ বাগেরহাটের কচুয়া উপজেলার কাজী হেমায়েত উদ্দিনের ছেলে। তিনি ট্রাফিক উত্তরা পূর্ব জোন, উত্তরা বিভাগে কর্মরত ছিলেন।

পুলিশ জানান, ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুরে রাত্রিকালীন ডিউটি করার মাসুদকে দ্রুতগামী একটি লরি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button