সারাদেশ

রাতে ফেসবুকে ‘জীবনডাই আফসোস’ লিখে স্ট্যাটাস দিয়ে সকালেই হলেন লাশ

ব্রাহ্মণবাড়িয়ায় এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম ক্লান্ত রঞ্জন শীল। সে জেলা সদর হাসপাতালে ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের (ম্যাটস) ইন্টার্ন ছাত্র ছিলেন।

রোববার (২৮ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ক্লান্ত রঞ্জন শীল আখাউড়া উপজেলার মুগড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে নিহার রঞ্জন শীলের ছেলে৷

পরিবারের সদস্যরা জানান, ক্লান্ত ওই উপজেলার সুলতানপুরে তার মামার বাড়িতে থেকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ইন্টার্নি করছিলেন। গত কয়েক দিন ধরে সে হতাশায় ভুগছিল। গতকাল শনিবার (২৭ আগস্ট) হাসপাতালে ডিউটির পর সকালে বাসায় ফেরে। রাতে সে ফেসবুকে স্ট্যাটাস দেয় ‘জীবনডাই আফসোস’। সকালে ১০টার পর পরিবারের সদস্যরা রুমে গিয়ে ডাকাডাকি করলেও তার কোনো সাড়া পাননি। পরে তাকে রুমে অচেতন অবস্থায় পেয়ে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানান, হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহ রাখা আছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button