সারাদেশ
ট্রেনের ধাক্কায় মা-ছেলে নিহত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া রেল ক্রসিংয়ে একটি ইজিবাইক রেলপথ অতিক্রম করার সময় মধুমমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইজিবাইকে থাকা এক নারী ও তার শিশুপুত্র নিহত হয়েছেন।
সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলের দিকে এ দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, লিমা বেগম (২৫) এবং শিশুপুত্র ইমরান হোসেন (০৭)। লিমা ভাঙ্গা উপজেলার সদরদী গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী।
জানা গেছে, ইজিবাইকটি দুইজন যাত্রী নিয়ে শ্রীরামদিয়া রেল ক্রসিং অতিক্রম করার সময় ভাঙ্গা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেন মধুমতি এক্সপ্রেস ধাক্কা দিয়ে আধা কিলো মিটার পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যায়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে ইজিবাইকে থাকা মা ও শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পুলিশ জানান, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



