সারাদেশ
তলিয়ে গেছে উপকূলের নিম্নাঞ্চল

নিম্নচাপের প্রভাবে তলিয়ে গেছে পটুয়াখালীর উপকূলের নিম্নাঞ্চল। দু’দফা জোয়ারের উঁচু পানিতে প্লাবিত হচ্ছে জেলার রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া, চরমোন্তাজ, কাউখালী এবং কলাপাড়া উপজেলার লালুয়া ও চম্পাপুরসহ প্রায় অর্ধশতাধিক গ্রাম। এসব এলাকার মানুষ জোয়ারের পানিতে প্লাবিত হয়ে দুর্বিষহ জীবন জাপন করছে।
এদিকে, উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস।তাই পায়রাসহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর ও নদী বন্দরগুলোতে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে। এর মধ্যে শত শত মাছ ধরার ট্রলার সাগর থেকে উঠে এসে মহিপুর আলিপুর মৎস বন্দরে নোঙর করেছে।
এছাড়াও বেড়িবাঁধের বাইরের এলাকা থেকে বসতিদের উঠে এসে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।



