সারাদেশ

মুন্সিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: আহত যুবদল নেতা নিহত

মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে আহত যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন (২৬) মারা গেছেন।

বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওন মারা যান।  

মাথায় পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন বলে বিএনপি দাবি করে।

জানা গেছে, সন্ধ্যার পর শাওন মারা গেছেন। শাওন সদর উপজেলার মিরকাদিম পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক।  

ঢামেক হাসপাতাল পুলিশ জানান, বুধবার সন্ধ্যায় আহত অবস্থায় শাওনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় আঘাত ছিল। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বুধবার মুন্সিগঞ্জের মুক্তারপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আহতরা হলেন জাহাঙ্গীর হোসেন (৪০), তারেক (২০) ও শাওন (২৬)।  

এদের মধ্যে জাহাঙ্গীরকে মিরপুর ডেন্টাল হাসপাতালে স্থানান্তর করা হয়। আর তারেক চিকিৎসা নিয়ে চলে যান। আশঙ্কাজনক অবস্থায় শাওনকে জরুরী বিভাগের আইসিইউতে রাখা হয়।  

আহত শাওনের বন্ধু নাহিদ খান জানান, যাত্রী নিয়ে সমাবেশে গিয়েছিলেন শাওন। তখন আহত হয়েছেন। শাওনের মাথায় গুরুতর আঘাত রয়েছে। আমরা জানতে পেরেছি পুলিশের গুলিতে আহত হয়েছিলেন শাওন। সূত্র: দেশ রুপান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button